অনলাইন সংস্করণ
১২:৪২, ০৪ জুন, ২০২৬
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (৪ জুন) বিএসইসি থেকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বিএসইসির পক্ষ থেকে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে তার একটি লিখিত বার্তা প্রেস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়, যেখানে পদত্যাগের কারণ এবং দায়িত্ব পালনকালে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে।
বিবৃতিতে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, বলেন, ২১ মাস আগে অস্থির সময়ে নেতৃত্ব গ্রহণ করেছিলেন তিনি। তবে দায়িত্ব নেওয়ার পরপরই আইনি কাঠামো ও বাজার শৃঙ্খলা সংস্কারে দীর্ঘ প্রক্রিয়া শুরু করা হয়।
তিনি জানান, তার দায়িত্বকালে বিএসইসি পাঁচটি বিধিমালা গেজেট আকারে প্রকাশ করেছে। এছাড়া করপোরেট গভর্ন্যান্স, নিরীক্ষা এবং করপোরেট পুনর্গঠন-সংক্রান্ত তিনটি খসড়া বিধিমালা ও নির্দেশিকা জনমতের জন্য প্রকাশ করা হয়েছে। একই সময়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন এবং ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড আইন—এই দুটি আইনের খসড়াও প্রস্তুত করা হয়েছে।
রাশেদ মাকসুদ আরও বলেন, বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিধিবিধান প্রয়োগ ও বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সব ধরনের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক হস্তক্ষেপের সুযোগ দূর করে বাজার, মধ্যস্থতাকারী ও ইস্যুকারীদের নিয়মের মধ্যে থেকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা ও নিয়মিত অংশীজনদের সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে।