ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভুটানের পুনাখার ১৫ কিলোমিটার দূরে।

রোববার (৭ জুন) রাত সাড়ে ১১টার সময় এই ভূমিকম্প হয়। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অ্যান্ড্রয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

শুধু বাংলাদেশই নয়, দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। উৎপত্তিস্থল ভুটানসহ নেপাল, ভারত ও চীনে ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।

আবা/এসআর/২৬

ভূমিকম্প,দেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত