অনলাইন সংস্করণ
১৯:৪০, ০৯ জুন, ২০২৬
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মোট প্রাণ গেল ৬৩১ জনের।
মঙ্গলবার ( ৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে শিশু মারা গেছে।
এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯২ জন। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৩৯ জন।
বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছিলেন ৯৮০ জন। এ নিয়ে সম্ভাব্য হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জনের হাম শনাক্ত হয়েছে। তাতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৮৩৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬৬ হাজার ১৭০ জন; চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৬২ হাজার ২৯২ জন।