ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছাড়াল সাড়ে ১২ হাজার কোটি টাকা

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ছাড়াল সাড়ে ১২ হাজার কোটি টাকা

সুইস ব্যাংকে ফুলে ফেঁপে উঠেছে বাংলাদেশিদের জমানো টাকা। আমানত ছাড়িয়েছে ১২ হাজার ৫শ' কোটি টাকা। কেবল ২০২৫ সালেই বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় সাড়ে ৪১ শতাংশ। জমা পড়েছে ৩ হাজার ৬শ' কোটি টাকার বেশি।

বৃহস্পতিবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সুইস ন্যাশনাল ব্যাংক (এসএনবি)।

এতে বলা হয়, ২০২৫ সাল নাগাদ ব্যক্তি ও ব্যাংক কর্তৃক সুইস ব্যাংকে রাখা বাংলাদেশিদের অর্থের পরিমাণ ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ (প্রায় ১২ হাজার ৫শ' ১২ কোটি টাকা)-তে পৌঁছেছে, যা এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ। আগের বছর

একইসঙ্গে, এই পরিসংখ্যানটি গত চার বছরের মধ্যে সর্বোচ্চ। ২০২৪ সালে এটি ছিলো ৫৮ কোটি ৯৫ লাখ সুইস ফ্রাঁ। যেটি টাকার হিসাবে আট হাজার ৮৪৩ কোটির বেশি। অর্থাৎ, এই সময়ে অর্থ বেড়েছে ৩ হাজার ৬শ' ৬৯ কোটি টাকা।

এর আগে, ২০২১ সালে ৮৭ কোটি ১১ লাখ সুইস ফ্রাঁ। যেটি ছিল ইতিহাসের সর্বোচ্চ বাংলাদেশি আমানত। এরপরের দুইবছর নজিরবিহীন হারে টাকা তুলে নেয় বাংলাদেশিরা। ফলে, ২০২৩ সালে আমানত কমে দাঁড়ায় মাত্র ১ কোটি ৭৭ লাখ সুইস ফ্রাঁ।

তবে, ২০২৪ ও ২০২৫ সালে হঠাৎ এই উলম্ফনের কোনো কারণ উল্লেখ করেনি সুইস ব্যাংক কর্তৃপক্ষ।

সুইস ব্যাংক,বাংলাদেশিদের আমানত,সাড়ে ১২ হাজার,টাকা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত