ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

কতদিন স্থায়ী হবে বৃষ্টি, জানালো আবহাওয়া অফিস

কতদিন স্থায়ী হবে বৃষ্টি, জানালো আবহাওয়া অফিস

গত কয়েক দিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি এনে দিয়েছে আজকের বৃষ্টি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় এই ভারী বৃষ্টিপাতের কারণে ভ্যাপসা গরমের তীব্রতা কমে তাপমাত্রা অনেকটাই হ্রাস পেয়েছে। এই স্বস্তির আবহাওয়া কতদিন স্থায়ী হবে এবং বৃষ্টি কতদিন থাকবে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া দফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।

এছাড়া কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হওয়ার পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবা/এসআর/২৬

বৃষ্টি,আবহাওয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত