ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

এলএনজি সরবরাহে ঘাটতি: গ্যাসের স্বল্পচাপ থাকবে তিন দিন

এলএনজি সরবরাহে ঘাটতি: গ্যাসের স্বল্পচাপ থাকবে তিন দিন

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ঘাটতির কারণে আজ (সোমবার) রাত থেকে আগামী ২৫ জুন পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

তিতাস গ্যাস কতৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমদানিনির্ভর এলএনজি সরবরাহ হঠাৎ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে আবাসিক থেকে শুরু করে শিল্প ও বাণিজ্যিক সব শ্রেণির গ্রাহক ক্ষতিগ্রস্ত হবেন।

তিতাস গ্যাসের বিতরণ নেটওয়ার্ক ঢাকাসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বিস্তৃত, যেখানে কয়েক লাখ আবাসিক ও শিল্প গ্রাহক রয়েছেন। এই সংকটে রান্নাঘর থেকে শুরু করে কারখানা পর্যন্ত সব জায়গায় গ্যাসের চাপ কম থাকবে।

বিজ্ঞপ্তিতে তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের ‘সাময়িক অসুবিধার’ জন্য দুঃখ প্রকাশ করেছে।

এলএনজি,স্বল্পচাপ,ঘাটতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত