ঢাকা রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন পররাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপ সফরের অংশ হিসেবে দেশটির প্রেসি‌ডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

শ‌নিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপের প্রেসি‌ডেন্টের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়েছে।

মালদ্বীপের প্রেসি‌ডেন্টের অ‌ফিস এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জা‌নিয়েছে।

সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয়, প্রেসি‌ডেন্ট পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিশেষ অতিথি হিসেবে তার মালদ্বীপ সফরের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাৎকা‌লে বহুপাক্ষিক সহযোগিতা, শিক্ষা খা‌তে সুযোগ এবং মানুষে মানুষে যোগা‌যোগের ওপর বিশেষ জোর দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার উপায়গুলো নিয়ে তারা আলোচনা করেন।

উভয় পক্ষ মধ্যে দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বন্ধুত্বের কথা তুলে ধরে পারস্পরিক সুবিধা ও স্বার্থের ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

আবা/এসআর/২৬

মালদ্বীপ,পররাষ্ট্রমন্ত্রী,প্রেসিডেন্ট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত