
একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৃত পরিচয় তার শিক্ষার্থীদের সাফল্যে। সেই সাফল্যের ধারাবাহিকতাকেই উদযাপন করতে ময়মনসিংহের ফয়েজ ক্যাডেট একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠান-২০২৬। গতকাল শনিবার ময়মনসিংহ নতুন বাজার কমার্স কলেজের হলরুমে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। তিল তিল সাধনা থেকে সাফল্যের অনন্য শিখরে এই প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি বিশেষ অতিথি , শিক্ষাবিদ,প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, অভিভাবক এবং সুধীজনের উপস্থিতিতে কৃতি শিক্ষার্থীদের হাতে মেডেল, ক্রেস্ট, সনদপত্র ও বিশেষ পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সাফল্যের গল্প, অভিভাবকদের অনুভূতি এবং অতিথিদের দিকনির্দেশনামূলক বক্তব্য অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। অনুষ্ঠানে তুলে ধরা হয় ফয়েজ ক্যাডেট একাডেমির ১৩ বছরের সাফল্যের নানা দিক।