ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

ঢাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর সদস্যদের মারামারির ঘটনার পর চট্টগ্রামে দুই দফা বিক্ষোভ করেছেন চাকরিচ্যুতদের একটি অংশ।

সোমবার বিকালে প্রথম দফায় নগরীর জামালখান এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করেন তারা। পরে সন্ধ্যায় কর্ণফুলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা।

সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী তৃতীয় সেতুর দক্ষিণ প্রান্তে তারা সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন। প্রায় সোয়া ঘণ্টা চলে তাদের বিক্ষোভ।

এসময় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের জামায়াতে ইসলামীর বিরুদ্ধে স্লোগান দিতে শোনা গেছে।

এছাড়া তারা চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা।.

রাত ৮টা ১৫ মিনিটের দিকে চাকরিচ্যুত আন্দোলনকারীদের সড়ক অবরোধ কর্মসূচি শেষ হয় বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি নুর আহমদ।

তিনি গণমাধ্যমকে বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

এর আগে বিকেল ৫টার দিকে ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা নগরীর জামালখান এলাকায় একই দাবিতে মিছিল ও সমাবেশ করে।

ইসলামী ব্যাংক,অবরোধ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত