ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ (মঙ্গলবার) সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এ সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির সফর ঘিরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১০৮টি সিসিটিভি ক্যামেরা, ড্রোন ও বডি-অন ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। মোতায়েন করা হয়েছে ১ হাজার ২০০-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এ ছাড়া রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নগরীর বিমানবন্দর, জিন্দাবাজার, চৌকিদেখী, চৌহাট্টা, দরগাহ, আম্বরখানা ও টিলাগড়সহ সাতটি পয়েন্টে তাকে স্বাগত জানাবে সিলেট বিএনপি। রাষ্ট্রপতির সফর ঘিরে সিলেটবাসীর মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতির ওসমানী বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। এরপর তিনি দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) ও বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

বেলা সাড়ে ৩টায় তিনি নগরভবনের সামনে সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন এবং ওইদিন রাতে তিনি আকাশপথে ঢাকায় ফিরবেন।

আবা/এসআর/২৬

রাষ্ট্রপতি,সিলেট,সফর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত