
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভায় ট্রেড লাইসেন্স না থাকায় ৮৯টি দোকানকে মোট ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার পৌরসভার সদরের বিভিন্ন মার্কেটে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
পৌরসভা সূত্রে জানা যায়, মিত্রপ্লাজায় ২৬টি, আবদুল কাদির সুপার মার্কেটে ২৩টি এবং হাবিব সুপার মার্কেটে ৪০টি দোকানে ট্রেড লাইসেন্স পাওয়া যায়নি। এসব দোকানের প্রতিটিকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান।