ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব

আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের ভোটের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ইসির সিনিয়র সচিব বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সক্ষমতা এবং প্রয়োজনীয় সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বৈঠকে পাওয়া সিদ্ধান্তের ভিত্তিতেই ভোটের তারিখ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আখতার আহমেদ বলেন, তার বক্তব্যের পাল্টা বক্তব্য দেয়ার ধৃষ্টতা তিনি দেখাবেন না। তবে ১৭ সেপ্টেম্বরের বৈঠকের পর ভোটের তারিখ নিয়ে কমিশনের অবস্থান স্পষ্ট হবে।

ইসি সচিব,তারিখ চূড়ান্ত,স্থানীয় সরকার নির্বাচন,আন্তঃমন্ত্রণালয় বৈঠক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত