ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

যেকোনো মূল্যে দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

যেকোনো মূল্যে দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

যেকোনো মূল্যে দেশের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে চায় সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এসময় মন্ত্রী বলেন, ‘শুধু কথার ফুলঝুরি দিয়ে নয় বরং শিক্ষাব্যবস্থায় পরিবর্তন এনে দেশের বেকারত্ব সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে সরকার।

তিনি বলেন, 'সরকারের বাজেট ঘাটতি নেই, শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে যা যা প্রয়োজন সব গ্রহণ করবে সরকার।'

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করতে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। এসময় অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩৭টি কলেজের ৫৭জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শিক্ষামন্ত্রী,সরকার,শিক্ষাব্যবস্থায় পরিবর্তন,যেকোনো মূল্যে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত