অনলাইন সংস্করণ
১৮:৫২, ১৩ অক্টোবর, ২০২৬
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে আরও দুজন শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২১৩ জন।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ১৭০ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০৪ জন এবং উপসর্গে ১ হাজার ৬৬ জন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মারা যাওয়া ছয়জনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন চট্টগ্রামের এবং অন্যজন সিলেটের বাসিন্দা।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মাঝে নিশ্চিত হাম রোগী ১৩৯ জন এবং হামের উপসর্গ পাওয়া গেছে ১ হাজার ৭৪ জনের শরীরে।
নিয়ে গত ১৫ মার্চ থেকে সারাদেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৭১২ জন। এই সময়ের মধ্যে হামের উপসর্গ মিলেছে ২ লাখ ৭ হাজার ৩৭১ জনের শরীরে।
এদিকে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন শিশু হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।