ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা স্মারক সই হতে পারে: পররাষ্ট্র সচিব

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা স্মারক সই হতে পারে: পররাষ্ট্র সচিব

প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরে আটটি সমঝোতা স্মারক সইয়ের প্রত্যাশা করছে বাংলাদেশ। এর মধ্যে অন্তত ৪টি সমঝোতা স্মারক সই হবে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

মঙ্গলবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় সাংবাদিকদের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর সামনে রেখে উভয় পক্ষের মধ্যে ৮টি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে প্রস্তুতি চলছে। এর মধ্যে ৪টি সমঝোতা স্মারক সই হতে পারে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী, জনকূটনীতি বিভাগের মহাপরিচালক শহীদুল করিম উপস্থিত ছিলেন।

আগামী ২৬-৩০ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী,সমঝোতা স্মারক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত