ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সাজেক ভ্রমণে ফের নিষেধাজ্ঞার ঘোষণা প্রশাসনের

সাজেক ভ্রমণে ফের নিষেধাজ্ঞার ঘোষণা প্রশাসনের

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি অনিবার্য কারণবশত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে রাঙামাটি জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত : আজ ২১ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। একই সঙ্গে বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের আগামীকাল (বৃহস্পতিবার) ২২ অক্টোবর বিকাল ৪টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য বলা হল।

এর আগে, গত ১১ অক্টোবরও এক গণবিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এরপর দুর্গাপূজাকে কেন্দ্র করে ১৬-২১ অক্টোবর পর্যন্ত সড়ক অবরোধ কর্মসূচি স্থগিতের পর সাজেক ভ্যালি ভ্রমণের নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে প্রশাসন।

আবা/এসআর/২৬

সাজেক ভ্রমণ,নিষেধাজ্ঞা,প্রশাসন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত