ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বেনাপোল সীমান্তে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার

বেনাপোল সীমান্তে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবির অভিযান কার্যক্রমের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে চোরাচালানি পণ্য ও মাদকসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২৭২ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য পণ্যের চোরাচালানসহ সব ধরনের অবৈধ পাচার বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উইনিক্স সিরাপ,ভারতীয়,২৭২ বোতল,বেনাপোল সীমান্ত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত