অনলাইন সংস্করণ
১৭:৩৫, ২২ অক্টোবর, ২০২৬
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ৩৬৮ জনে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৫১২ জন। এর ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫০২ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১২ হাজার ১১১ জন।
এর আগে, ২০২৫ সালে ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয় এবং ১ লাখ ২ হাজার ৮৬১ জন আক্রান্ত হয়।
অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালেও ডেঙ্গুতে মৃতের সংখ্যা ছিল উল্লেখ্যযোগ্য, সেবছর মৃত্যু হয় ৫৭৫ জনের এবং আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন।
তবে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয় ২০২৩ সালে, ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের এবং আক্রান্ত হয় ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
এ ছাড়াও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ২০১৫ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ৬ জনের এবং আক্রান্ত হন ৩ হাজার ১৬২ জন।
২০১৬ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১৪ জনের এবং আক্রান্ত হয় ৬ হাজার ৬০ জন। ২০১৭ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ৮ জনের এবং আক্রান্ত হন ২ হাজার ৭৬৯ জন।
পরে ২০১৮ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ২৬ জনের এবং আক্রান্ত হয় ১০ হাজার ১৪৮ জন। ২০১৯ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১৬৪ জন এবং আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।
২০২০ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ৭ জনের এবং আক্রান্ত হন ১ হাজার ৪০৫ জন। ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের এবং আক্রান্ত হয় ২৮ হাজার ৪২৯ জন। ২০২২ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ২৮১ জনের এবং আক্রান্ত হয় ৬০ হাজার ৩৩১ জন।