ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক

প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক

প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ‘গুপ্তরা’ ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর ভিশন আছে, তিনি বলেছেন—আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান যেন বাস্তবায়ন না হয়, কিছু রাজনৈতিক দল... যারা এরইমধ্যে গুপ্ত বলে আখ্যায়িত হয়েছে, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।’

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীতে একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডিএনসিসি প্রশাসক বলেন, ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা করার জন্য প্রধানমন্ত্রী এরইমধ্যে ঘোষণা দিয়েছেন।’

প্রধানমন্ত্রীর ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ উদ্যোগের সঙ্গে থাকার আহ্বান জানিয়ে নগরবাসীর উদ্দেশ্যে শফিকুল ইসলাম খান বলেন, ‘আপনারা সঙ্গে থাকার কারণেই মিরপুর ১০ নম্বর গোলচত্বরে দীর্ঘ ২৫ বছরের দখলকৃত ফুটপাত আমরা দখলমুক্ত করেছি। জনগণ সঙ্গে থাকার কারণেই সেখানে আর অবৈধ হকাররা বসতে পারেনি। মানুষের মধ্যে এখন সচেতনতা বেড়েছে, এটা আমাদের ধরে রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘এই ফুটপাত-রাস্তা আপনাদের টাকায় তৈরি করা হয়েছে। আমরা পর্যায়ক্রমে প্রতিটা ফুটপাত দখলমুক্ত করব। এই হাঁটাচলার জায়গা যারা অবৈধভাবে দখল করছে, তাদেরকে আমরা উঠিয়ে দিচ্ছি, যাতে আপনারা হাঁটাচলার করতে পারেন। আপনারা ১০ নম্বরে যেভাবে সহায়তা করেছেন, একইভাবে বর্তমান সরকারের উন্নয়ন কাজেও আপনারা সহযোগিতা করুন।’

প্রধানমন্ত্রী,ডিএনসিসি প্রশাসক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত