ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার, চলবে সর্বোচ্চ ১২ বছর: শাহে আলম

ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার, চলবে সর্বোচ্চ ১২ বছর: শাহে আলম

দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশা চলাচলের জন্য নতুন একটি সমন্বিত বিধিমালা প্রণয়ন করেছে সরকার। নতুন এই বিধিমালার আওতায় প্রতিটি ই-রিকশার প্রাথমিক নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা।

প্রথম নিবন্ধনের এক বছর পর থেকে প্রতি বছর ৪ হাজার টাকা পরিশোধ করে এই বাহনের নিবন্ধন নবায়ন করতে হবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আনুষ্ঠানিকভাবে সরকারের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।

তিনি জানান, যত্রতত্র অনুমোদনহীন যান চলাচল নিয়ন্ত্রণ এবং শহরাঞ্চলের পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই সুনির্দিষ্ট রূপরেখা তৈরি করা হয়েছে।

নতুন নীতিমালা অনুসারে, একটি ই-রিকশা রাস্তায় সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত চলাচলের সুযোগ পাবে। নির্ধারিত এই জীবনকালের পর কোনো ব্যাটারিচালিত ই-রিকশাকে আর চলাচলের উপযুক্ত বিবেচনা করা হবে না এবং সেটির নিবন্ধনও নবায়ন করা হবে না।

প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকার আওতাধীন সড়কে এই নিয়ম কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শাহে আলম,১২ বছর,চলবে,ই-রিকশা,৮ হাজার,নিবন্ধন ফি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত