ঢাকা রোববার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

আগামী গ্রীষ্মে কমানো যাবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

আগামী গ্রীষ্মে কমানো যাবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

পরিকল্পিতভাবে সোলার এনার্জি বাস্তবায়নের মাধ্যমে আগামী গ্রীষ্মে লোডশেডিং কমানো যাবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। মন্ত্রী জানান, গত আট মাস ধরে সারা দেশে সোলার চালুর বিষয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে সরকার।

রোববার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, গত ৮ মাস ধরে আমরা সোলারের জন্য কাজ করছি। দেশের মানুষকে উৎসাহিত করছি। সে জন্যই এ এক্সপো করছি। সরকারিভাবে এ ধরনের আয়োজন এটাই প্রথম, প্রধানমন্ত্রী নিজে থাকবেন। উনি নিজেও অফ গ্রিড হয়ে গেছেন। তিনি নিজের বাসায় আর গ্রিড বিদ্যুৎ ব্যবহার করেন না।

তিনি বলেন, এনার্জির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে চলে গেছে। সে জন্য সোলারে যেতে হবে, এখান থেকে পরিত্রাণ পেতে হবে। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জ্বালানিমন্ত্রী,লোডশেডিং,কমানো,আগামী গ্রীষ্মে
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত