ঢাকা বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

আজ বৃহস্পতিবার সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক বিষয়ক প্রথম সচিব সেবাস্টিন রিগার ব্রাউনও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।

আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সময়ে গণতন্ত্রকে আরও কার্যকর ও অর্থবহ করার বিষয় গুরুত্ব পায়। পাশাপাশি চলমান সংস্কার কার্যক্রম এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন উভয়পক্ষ।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং অগ্রগতির ধারা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং সহকারী একান্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ,ইইউ রাষ্ট্রদূত,বিরোধীদলীয় নেতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত