ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

আ. লীগ সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে: রিজভী

আ. লীগ সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতায় ফেরার চেষ্টা করছে: রিজভী

বোমা হামলা ও মানুষ হত্যা করে আবারও ক্ষমতায় আসতে চাইছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে দেশ দেশ বিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপি প্রস্তুত বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১২ টায় জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, শেখ হাসিনার মাঝে মানুষ হত্যার তৃষ্ণা এখনও বিদ্যমান। একইসঙ্গে সম্প্রতি আওয়ামী লীগের সহিংসতায় নিহিত বিএনপির তিন নেতার খুনের দায় হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের নিতে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এসময় পেট্রাপোলে আওয়ামী লীগের ৪ নেতার বৈঠক নিয়ে প্রশ্ন তোলেন রিজভী। পাশাপাশি পেছন থেকে শেখ হাসিনাকে কেউ মদদ দিচ্ছে বলেও সন্দেহ প্রকাশ করেন রিজভী।

বিগত আমলে অর্থ পাচারের অভিযোগ এনে রিজভী বলেন, ‘দেশের টাকা ফুর্তি করতে আবারও ক্ষমতায় আসতে চাইছে আওয়ামী লীগ।’

একই সমাবেশে বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন বলেন, ‘ডিসেম্বর মাসজুড়ে বিএনপি রাজপথে থাকবে।’

রিজভী,চেষ্টা,ক্ষমতায় ফেরা,সন্ত্রাস,আ. লীগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত