
এ বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাফল্য উদ্?যাপনে তরুণদের বিনা মূল্যে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলস ব্যবহারের সুযোগ দিচ্ছে এআই প্রযুক্তিনির্ভর ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড রাইজ। পড়াশোনা, দক্ষতা উন্নয়নসহ দৈনন্দিন বিভিন্ন কাজে এসব এআই টুল ব্যবহার করতে পারবেন তরুণ শিক্ষার্থীরা।
এই অফারের আওতায় ১৫ আগস্টের মধ্যে ৪৯৭ টাকা মূল্যের রাইজ ফ্লাই প্যাক কিনলে গ্রাহকেরা বিনা মূল্যে ১০০ টাকা সমমূল্যের ৩০ দিনের এআই হাব প্রিমিয়াম ‘কোর’ সাবস্ক্রিপশন পাবেন।
এই সাবস্ক্রিপশনের সঙ্গে থাকছে ১ লাখ এআই টোকেন এবং রাইজের এআই হাবের মাধ্যমে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ।