ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

হাটহাজারীতে সড়ক বেহাল

হাটহাজারীতে সড়ক বেহাল

চট্টগ্রামে হাটহাজারী পৌরসভার অন্তর্গত ঐতিহ্যবাহী আলীপুর ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত আলীপুর মুমিন পাড়া সড়কটি দীর্ঘদিন ধরে উন্নয়ন ছোঁয়া লাগেনি। ভৌগোলিক অবস্থান দিকে পৌরসভার অন্যতম সড়ক। এই সড়ক দিয়ে জাতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও সরকারি দুগ্ধ খামারের কর্মকর্তা ও কর্মচারীসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরদের একমাত্র যাতায়াতের মাধ্যম। কয়েকবার এলাকাবাসীর পক্ষ হইতে পৌর কর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করার ফলেও পৌর কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো কর্ণপাত করেননি। সরোজমিনে জানা যায়, পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে যতোগুলো সড়ক রয়েছে তার মধ্যে আলীপুর মুমিন পাড়া সড়কটি সংস্কার কার্যক্রমে যুগ যুগ ধরে অবহেলিত। অথচ এই সড়কের ওপর নির্ভরশীল হয়ে চলাচল করে উক্ত গ্রামের হাজার হাজার মানুষ। এছাড়াও পৌরসভার দেওয়ান নগর ১নং ওয়ার্ডের জনগণও এ সড়কের ওপর নির্ভরশীল হয়ে চলাচল করে থাকেন। সড়কের পাশে জলাশয় থাকায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কারণে বর্ষাকালে এই সড়কটি পানিতে তলিয়ে চলাচরে অনুপযোগী হয়ে পড়ে। গ্রামে কোনো মুমূর্ষু রোগী বা অগ্নিকাণ্ড হলে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের যানবাহন এই সড়কে প্রবেশ করতে পারে না। ওসমান গনিসহ বেশ কয়েকজন গ্রামবাসী জানান, ৫২ জনের স্বাক্ষরিত একটি দরখাস্ত পৌর প্রশাসক বরাবর দাখিল করেছি। যা নয় মাস অতিবাহিত হয়েছে। এই বিষয়ে পৌর নির্বাহী প্রকৌশলী জেডএম আনোয়ার জানান, এলাকাবাসী একটি আবেদনপত্র জমা দিয়েছেন। এই সড়কটি প্রকল্পের আওতায় এনে শিগগিরই উন্নয়ন কাজ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত