ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

গজারিয়ায় টাইব্রেকারে জিতে ফাইনালে বিশদ্রোন ভাটেরচর স্পোর্টিং ক্লাব

গজারিয়ায় টাইব্রেকারে জিতে ফাইনালে বিশদ্রোন ভাটেরচর স্পোর্টিং ক্লাব

মুন্সীগঞ্জের গজারিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় উপজেলার আনারপুরা খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ম্যাচে অংশ নেয় বিশদ্রোন ভাটেরচর স্পোর্টিং ক্লাব ও বাউশিয়া ফরাজিকান্দি স্পোর্টিং ক্লাব এফসি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে সমতা থাকায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। এতে ৫-৪ গোলে জয়লাভ করে বিশদ্রোন ভাটেরচর স্পোর্টিং ক্লাব। এ জয়ের মধ্য দিয়ে দলটি ফাইনালে জায়গা করে নেয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও গজারিয়া উপজেলা জনকল্যাণ সমিতির সভাপতি এ এফ এম আব্দুর রহমান।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ ফারুক।

খেলায় সভাপতিত্ব করেন গজারিয়া উপজেলা জনকল্যাণ সমিতির মহাসচিব মফিজুর রহমান। সার্বিক সহযোগিতায় ছিলেন ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী কাইয়ুম খান, ডা. মো. জাহাঙ্গীর আলম খা, মোহাম্মদ এবাদুল্লাহ, ইঞ্জিনিয়ার এমদাদুল হকসহ অনেকে।

আনারপুরা খেলার মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সুন্দর ও মনোরম পরিবেশে খেলার আয়োজনকে ঘিরে এলাকার তরুণ ও ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

ভাটেরচর স্পোর্টিং ক্লাব,ফাইনাল,গজারিয়া
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত