ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

চট্টগ্রামে কোরবানি উপলক্ষে বসছে ছয় পশুর হাট

চট্টগ্রামে কোরবানি উপলক্ষে বসছে ছয় পশুর হাট

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরীতে ৬টি অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর অনুমতি দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। গত ৩০ এপ্রিল জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ অনুমতি দেন। অন্যদিকে ছয়টি হাটের মধ্যে ৩টি হাট ইজারা প্রদানের জন্য দরপত্র আহ্বান করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা এক আদেশ থেকে জানা যায়, স্থানীয় জনসাধারণের চাহিদা ও পুলিশ কমিশনারের মতামতের ভিত্তিতে ‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’ অনুযায়ী আগামী ১৯ মে থেকে ২৮ মে ২০২৬ পর্যন্ত ১০ দিনের জন্য এসব হাট বসবে। অনুমোদিত ৬টি স্থানের মধ্যে রয়েছে-৬ নম্বর ওয়ার্ডের কর্ণফুলী গরুর বাজার (নুর নগর হাউজিং এস্টেট), ৪০ নম্বর ওয়ার্ডের পূর্ব হোসেন আহম্মদ পাড়া টিএসপি মাঠ, একই ওয়ার্ডের মুসলিমাবাদ রোডে সিআইপি জসিমের খালি মাঠ, ৩ নম্বর ওয়ার্ডের ওয়াজেদিয়া মোড়, ৩৯ নম্বর ওয়ার্ডের আউটার রিং রোডের সিডিএ বালুর মাঠ এবং ৩৭ নম্বর ওয়ার্ডের মধ্যম হালিশহরের মুনির নগর আনন্দ বাজার সংলগ্ন খালি জায়গা। জেলা প্রশাসনের শর্তানুযায়ী, প্রধান সড়ক থেকে অন্তত ১০০ গজ দূরে হাট বসাতে হবে এবং কোনো অবস্থাতেই যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। হাটের বাইরে বা রাস্তায় পশু রাখা যাবে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত