
কাঁচামাল সংকটে টানা ২৪ দিন বন্ধ থাকার পর ফের পুরোদমে চালু হয়েছে দেশের একমাত্র রাষ্ট্রীয় জ্বালানি তেল পরিশোধনাগাড় ইস্টার্ন রিফাইনারি। গত শুক্রবার সকাল ৮টা ২৫ মিনিটে প্রধান প্লান্টটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।
এখন থেকে দৈনিক ৪ হাজার টন জ্বালানি তেল পরিশোধনের করা হবে বলে জানিয়েছে বিপিসি। গত ১৪ এপ্রিল কাঁচামাল সংকটের কারণে বন্ধ হয়ে যায় রাষ্ট্রীয় এই পরিশোধনাগারের প্রধান তিনটি ইউনিট। তবে টেকনিক্যাল কারণে ডেড স্টকে থাকা কাঁচামাল ব্যবহার করে ছোট একটি ইউনিট চালু রাখা হয়েছিল।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করায় বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের জ্বালানি তেলের প্রচলিত উৎস। পরে বিকল্প নৌ-রুট ব্যবহার করে ক্রুড অয়েল আনার উদ্যোগ নেয় সরকার।