ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

নাচোলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নাচোলে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। ওই যুবকের বয়স ৩০ বছর। গত শুক্রবার আনুমানিক সকাল ৮টার দিকে উপজেলার আখিলা রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি সেলিম রেজা। তিনি বলেন, রাজশাহী থেকে একটি রহনপুরগামী ট্রেন যাওয়ার পথে নাচোলের আখিলা রেলগেইট এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে সেখান থেকে মৃতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত