ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

রাজবাড়ীতে মাদক সেবনের অভিযোগে কলেজ শিক্ষকসহ আটক ৬

রাজবাড়ীতে মাদক সেবনের অভিযোগে কলেজ শিক্ষকসহ আটক ৬

রাজবাড়ীতে পুলিশের টহল চলাকালে মাদক সেবনের অভিযোগে কলেজ শিক্ষকসহ ছয়জনকে আটক করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে রাজবাড়ী জেলা স্টেডিয়াম এলাকা থেকে তাদের আটক করে সদর থানা পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন বলেন, পুলিশের টহল চলাকালে জেলা স্টেডিয়াম এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় ছয়জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর গ্রামের গঙ্গারাম কর্মকারের ছেলে দুলাল চন্দ্র কর্মকার (৫০)। তিনি আবুল হোসেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক।

অন্যরা হলেন একই এলাকার মৃত বীরেন কর্মকারের ছেলে বিশ্বনাথ কর্মকার (৬৫), সজ্জনকান্দা গ্রামের মৃত আবুল কাসেম মৃধার ছেলে মাসুদ রানা (৫৮), লবি নেওয়াজ খানের ছেলে মিরাজ খান (৬০), মৃত রবীন্দ্রনাথ কর্মকারের ছেলে শ্রী নিমাই চন্দ্র সরকার (৬০) এবং চরলক্ষ্মীপুর গ্রামের মৃত আফসার শেখের ছেলে মো. আলাউদ্দিন (৫৭)।

এদিকে, আটক দুলাল চন্দ্র কর্মকারের বিষয়ে আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেদ আলী বলেন, দুলাল চন্দ্র কর্মকার তাদের কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক। তবে মাদক সেবনের অভিযোগে তার পুলিশের হাতে আটকের বিষয়টি তিনি আগে জানতেন না। বিষয়টি কলেজের সভাপতি জেলা প্রশাসককে অবহিত করবেন বলেও জানান তিনি।

আটক ৬,কলেজ শিক্ষক,মাদক সেবনের অভিযোগ,রাজবাড়ী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত