ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

সোনারগাঁয়ে নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

সোনারগাঁয়ে নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালি নদী থেকে হাত-পা বাঁধা এক নারীর (৩৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সোনারগাঁ সরকারি কলেজের পার্শ্ববর্তী কাবিলগঞ্জ সেতুর পাশে মারীখালি নদী থেকে ভাসমান অবস্থায় লাশউদ্ধার করে পুলিশ। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাম উদ্ধার করে বৈদ্যারবাজার নৌপুলিশ ফাঁড়ির একটি দল। তবে ধারণা করছে, কে বা কারা অন্যস্থানে হত্যা করে হাত পা বেধে নদীতে ফেলে রেখে যায়। এদিকে এলাকাবাসী বলছে নদীর পানি বাড়ায় স্রোতে লাশটি এখানে সকালে ভেসে উঠে। বৈদ্যারবাজার নৌপুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মাহবুবুর রহমান জানান, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশউদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত