ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

দেবহাটায় ইউএনওর বিদায়ী সংবর্ধনা

দেবহাটায় ইউএনওর বিদায়ী সংবর্ধনা

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে দেবহাটা উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে গতকাল বুধবার অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরকে বাপ্পা। সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজলের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, দেবহাটা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, দেবহাটা উপজেলার সাবেক সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের কার্য্যনির্বাহী সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক মুকুল, সহ-সভাপতি রুহুল আমিন মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম আলম, অর্থ সম্পাদক মজনুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক তারেক মনোয়ার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত