ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাব নেতার মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ায় ড্যাব নেতার মতবিনিময়

পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশ ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যেতে চান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) এলাকা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চিকিৎসক ও কেন্দ্রীয় ড্যাব নেতা ডাক্তার নাজমুল হুদা বিপ্লব। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নিজের মনোনয়ন প্রত্যাশার কথা জানান তিনি। লিখিত বক্তব্যে তিনি বলেন, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন ডাক্তার ফরিদুল হুদা তার পিতা।

ডাক্তার ফরিদুল হুদা ভাসানী ন্যাপেরও অন্যতম নেতা ছিলেন। মন্ত্রী হওয়ার পরেও সংসার চালানোর জন্য জমি বিক্রি করতে হয়েছিল তাকে। পিতার এই আদর্শকে ধারণ করেই তিনি নিজ এলাকার তৃণমূল পর্যায়ের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করার পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নে কাজ করবেন। এছাড়াও তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ স্বাস্থ্য চিকিৎসা, যোগাযোগ ও জ্বালানি খাতে বিভিন্নভাবে পিছিয়ে আছে। দলীয় মনোনয়ন পেলে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারলে পিতার ন্যায় তিনিও এ জেলার মানুষের কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিবেন।

এসময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির অ্যাডভোকেট সহসভাপতি গোলাম সারোয়ার খোকন, জেলা বিএনপির প্রচার সম্পাদক মো. মাহিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সামসুজ্জামান চৌধুরী কানন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরমান উদ্দিন পলাশ, ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ, জেলা ড্যাবের সহ সাধারণ সম্পাদক চিকিৎসক আকতার হোসেন, সরাইল বিএনপির সহসভাপতি আবুল কাসেম, শিক্ষা সম্পাদক জেলা যুবদল শেকুল ইসলাম, কবির শিকদার, আবুল কাসেম প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত