ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সরকারি কলেজে অনিয়ম অনুসন্ধানে দুদক

সিরাজগঞ্জে সরকারি কলেজে অনিয়ম অনুসন্ধানে দুদক

সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব অভিযোগের মধ্যে কিছু অনিয়মের তথ্য এখন প্রাথমিক সত্যতা মিলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকালে দুদক সমন্বিত কার্যালয় পাবনার একটি টিম ওই কলেজে এ অনুসন্ধান শুরু করেন।

ওই কার্যালয়ের সহকারী পরিচালক সাধন কুমার সূত্রধর সাংবাদিকদের জানান, কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে গাড়ি রক্ষণাবেক্ষণ, তেল খরচ, চালকের বেতন ও বিভিন্নখাতে অনিয়মের বিষয়ে এরইমধ্যে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হয়েছে।

এ বিষয়টি জানতে পেরে অনুসন্ধান শুরু করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে বেশ কিছু অসামঞ্জস্য পরিলক্ষিত হয়েছে। আরও অনুসন্ধান করা হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত