ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মাদক বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সভা

মাদক বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সভা

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সুধীজন ও শিক্ষার্থীদের সঙ্গে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলার ডুগডুগীহাট পড়ইল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের হলরুমে আব্দুল বারির সভাপতিত্বে ও সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, ডিজিএম কামরুজ্জামান, সাবেক আমির আজিজার রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মোফাজ্জল হোসেন প্রধান, বিশিষ্ট্য ব্যবসায়ী ওহাব মোল্লাসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। বক্তারা বলেন- মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা আজ সমাজে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এ সমস্যা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হতে হবে এবং পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মকে সুস্থ ও সঠিক পথে পরিচালিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় সুধীজনরা অংশ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত