ঢাকা মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

নুরাল পাগলার দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ যুবক গ্রেপ্তার

নুরাল পাগলার দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবার থেকে লুট হওয়া জেনারেটরসহ মিজানুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মিজানুর রহমান রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকোল সোনাকান্দর গ্রামের হারুনুর রশিদের ছেলে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর এলাকা থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মিজানুরকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে লুট হওয়া জেনারেটর উদ্ধার করা হয়। তিনি জানান, ভিডিও ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, মিজানুর রহমান নুরাল পাগলার দরবার থেকে একটি জেনারেটর নিয়ে যাচ্ছে। ওই ফুটেজের ভিত্তিতে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লার বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা ও কবর থেকে লাশ উত্তোলন ও পুড়িয়ে ফেলার অভিযোগে যে মামলাটি করেছেন, সেই মামলায় মিজানুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ কর্মকর্তা শরীফ আল রাজীব বলেন, এ ঘটনায় হওয়া দুটি মামলায় এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলায় ৯ জন গ্রেপ্তার রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত