ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

প্রতারিত ৩৬ হিন্দু পরিবারকে সহযোগিতা

প্রতারিত ৩৬ হিন্দু পরিবারকে সহযোগিতা

পাবনার ঈশ্বরদীতে প্রতারণা শিকার হিন্দু সম্প্রদায়ের হতদরিদ্র ৩৬ পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ঈশ্বরদীর নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান। গত সোমবার প্রতারণা করে হাতিয়ে নেওয়া টাকা অনুদান হিসেবে ওই পরিবারগুলোর মধ্যে বিতরণ করেন। জানা যায়, উপজেলা সমাজসেবা কার্যালয়ের পরিচয়ে একটি প্রতারক চক্র দুর্গাপূজা উপলক্ষে চাউল, ডাল, চিনি এবং নগদ টাকা অনুদানের কথা বলে হতদরিদ্র ৩৬ পরিবার থেকে মোট ২১ হাজার ৬০০ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়। প্রত্যেক পরিবারের কাছ থেকে নেওয়া হয় ৬০০ টাকা। এই প্রতারণার ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

পরবর্তীতে পাবনার জেলা প্রশাসক মো. মফিজুল ইসলামের নির্দেশনায় নবাগত ইউএনও মো. মনিরুজ্জামানের তত্ত্বাবধানে ভুক্তভোগী ৩৬ পরিবারকে ডেকে তাদের খোঁয়া যাওয়া অর্থ মানবিক সাহায্য হিসাবে দেওয়া হয়।

এ ব্যাপারে ঈশ্বরদীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, দুর্গাপূজায় অনুদানের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ- এমন শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি জানতে পারি। পরে জেলা প্রশাসকের নির্দেশনায় ভুক্তভোগী পরিবারগুলোকে ডেকে তাদের খোয়া যাওয়া টাকা মানবিক সাহায্য দেওয়া হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত