ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন

সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন

সিরাজগঞ্জের বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী (১৩) ধর্ষণ মামলায়র অভিযোগ প্রমাণিত হওয়ায় সুলতান মাহমুদকে (৫৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দিনি কামারখন্দ উপজেলার কাশিয়াহাটা গ্রামের মাওলানা হযরত আলীর ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন গত সোমবার বিকালে এ রায় দেন। ওই আদালতের পিপি মাসুদুর রহমান জানান, ২০২০ সালের আগস্ট মাসে বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে মিথ্যা প্রলোভন দেখিয়ে তার শয়ন কক্ষে নিয়ে যায় সুলতান মাহমুদ। এরপর হাত-পা বেঁধে ও মুখে কাপড় গুঁজে ধর্ষণ করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে ওই কিশোরীকে

বিভিন্নভাবে ভয়ভীতি দেখান হয়। ==

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত