ঢাকা বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

ইট ভাঙার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু

ইট ভাঙার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে ইট ভাঙার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকালে উপজেলার নাজিম খান ইউনিয়নের মমিন বকশিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুল হক (৬৫) ও তাজরুল ইসলাম (৫৫)। তারা দুজন সহোদর ভাই ও রাজারহাট সদর ইউনিয়নের কৌলাস কুঠি এলাকার বাসিন্দা। স্থানীয়দের বরাতে ওই ইউনিয়নের সদস্য ফজলুল হক জানান, কয়েকজন ইট ভাঙার শ্রমিক নাজিমখাঁন ইউনিয়নের পা টোয়ারি পাড়া থেকে নাজিমখাঁনের দিকে ফিরছিলেন। এ সময় মমিন বকশিপাড়া এলাকায় পৌঁছালে মোড় ঘুরতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তাজরুল হক এবং হাসপাতালে নেওয়ার পথে আব্দুল হক মারা যান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত