ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বাঁশখালীতে আন্তর্জাতিক কুম্ভমেলা

বাঁশখালীতে আন্তর্জাতিক কুম্ভমেলা

চট্টগ্রামের বাঁশখালীর ঋষিধামে অনুষ্ঠিত হচ্ছে দেশের সর্ববৃহৎ সনাতনী দ্বাবিংশতম ধর্মীয় সমাবেশ ঋষিকুম্ভ ও কৃম্ভ মেলা। আগামীকাল শুক্রবার সকাল ৮টায় বাঁশখালীর ঋষিধামে শুরু হবে মেলা। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দিনব্যাপী এই মেলা চলবে। আয়োজনের ২য় দিন আগামী শনিবার সকাল ১০টায় ঋষিধাম প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য মহাশোভাযাত্রার মাধ্যমে শুরু হবে কর্মসূচি। মেলায় অংশগ্রহণ করবেন দেশ-বিদেশের বিভিন্ন সাধু, সন্ন্যাসী ও ধর্মীয় ব্যক্তিত্বরা। ঋষিধামে কুম্ভমেলার প্রবর্তক শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ১৯৫৭ সালে এই মেলা শুরু করেছিলেন। ভারতের হরিদ্বার, প্রয়াগ, উজ্জয়িনী ও নাসিকে ঋষিকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। যারা সেখানে যেতে অক্ষম, তাদের মনোবাসনা পূরণের লক্ষ্যে স্বামীজি এই মেলা প্রবর্তন করেছিলেন। ঋষিকুম্ভ ও কুম্ভমেলার অনুষ্ঠানে পৌরহিত্য করবেন বাঁশখালী গুনাগরী ঋষিধামের মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে ঋষিকুম্ভ মেলার মূল আকর্ষণ আন্তজার্তিক ঋষি সম্মেলন। ভারত বাংলাদেশসহ বিভিন্ন অঞ্চলের মঠ-মন্দিরের মহাত্মা মহারাজরা এই সম্মেলনে যোগ দেবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত