ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ

শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে আব্দুল্লাহ নামে তিন বছর বয়সী এক শিশুকে মাথায় তুলে আছাড় মেরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার জোরারগঞ্জের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু আবদুল্লাহ ওই এলাকার নুরুল আলম রাসেলের ছেলে। নিহতের দাদি মোছাম্মৎ জোৎস্না আরা বেগম বলেন, প্রতিবেশী দ্বীন ইসলামের সঙ্গে তাদের পরিবারের জায়গা-জমি সংক্রান্ত দ্বন্দ্ব ছিল। গতকাল দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দ্বীন ইসলাম আমার ছেলেকে মারতে আসে। আমার ছেলের নাগাল না পেয়ে আমার নাতিকে মাথায় তুলে আছাড় মারে। তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত