ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নোয়াখালীতে স্বেচ্ছাশ্রমে ব্রিজ ও সড়ক মেরামত

নোয়াখালীতে স্বেচ্ছাশ্রমে ব্রিজ ও সড়ক মেরামত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় দীর্ঘদিনের অবহেলায় ক্ষতিগ্রস্ত ব্রিজ ও সড়ক সংস্কারে স্বেচ্ছাশ্রমে মেরামত কাজ শুরু করেছে স্থানীয় বিএনপি। বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। গতকাল বুধবার সকালে সোনাইমুড়ী উপজেলার বিজয়নগর ও কাঠালী সড়কের গুরুত্বপূর্ণ একটি ব্রিজসহ প্রায় দুই কিলোমিটার সড়কের মেরামত কাজের উদ্বোধন করা হয়। এ কর্মসূচির অর্থায়ন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ডিএম সাইফুল ইসলাম কিরন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সোনাইমুড়ী পৌরসভার বিএনপির সাবেক কাউন্সিলর ডা. জালাল আহমদ। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়ক ও ব্রিজটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসী চরম ভোগান্তির শিকার হচ্ছিল। বর্ষা মৌসুমে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যেত, শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মেরামত কাজে এগিয়ে আসেন।

মেরামত কাজ চলাকালে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মেশারেফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। নেতারা বলেন, জনগণের দুঃখ-কষ্ট লাঘব করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় উন্নয়ন না হলেও বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত