
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। গত মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের পোল্টির মোড় এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি দেশীয় শুটার গান এবং ২টি বড় রাম দা, ৫টি ছোট রাম দা, ৫টি হাসুয়া, ১টি চাপাতি ও ১টি ছুরিসহ মোট ১৪টি দেশীয় ধারালো অস্ত্র।
গতকাল বুধবার কুষ্টিয়া ব্যাটেলিয়নের (৪৭ বিজিবি) লে. কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।