
শেরপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ছয় জন। গতকাল বুধবার দুপুরে শেরপুর জামালপুর মহাসড়কের নন্দীর বাজার শিমুলতলী এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা ও শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউট জুনিয়র ইন্সট্রাক্টর রুকুনুজ্জামান রুকন (৩০) এবং মাহফুজা আক্তার (১৯)।
পুলিশ জানায়, গতকাল দুপুরে শেরপুর সদরের নন্দীর বাজার জামালপুরের সরিষাবাড়ী থেকে ছেড়ে আসা এক সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে দ্রুতগতির মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও অন্যজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।