ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সাভারে ২৭৫ ভোটকেন্দ্র

সাভারে ২৭৫ ভোটকেন্দ্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে ঢাকা-১৯ আসনে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকেই উপজেলার ২৭৫টি ভোটকেন্দ্রের নির্বাচনি সরঞ্জামাদি পাঠানো শুরু করে উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে এসব নির্বাচনি সরঞ্জামদি পাঠানো হয়।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাভারে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবার ঢাকা-১৯ আসনে ২৭৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া ১০ প্লাটুন আর্মি, র‌্যাব ১ প্লাটুন, বিজিবি ৪ প্লাটুন, ৫০টি মোবাইল টিম, ডিবি পুলিশ, সাদা পোশাকের গোয়েন্দা সদস্য, ১ প্লাটুন ব্যাটালিয়ান আনসার ও পুলিশসহ ৬ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

সাভার উপজেলার শিমুলিয়া, ধামসোনা, ইয়ারপুর, আশুলিয়া, বিরুলিয়া, পাথালিয়া ও সাভার ইউনিয়ন, সাভার পৌরসভা এবং সাভার সেনানিবাস নিয়ে গঠিত ঢাকা-১৯ আসনের ভোটার সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭৯ হাজার ৮৮৯ জন, ৩ লাখ ৬৭ হাজার ১৬৫ জন নারী এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১৩ জন। এছাড়া পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত ৫ হাজার ৫১৫ জন ভোটারের মধ্যে ৪ হাজার ৭৪১ জন পুরুষ এবং নারী ৭৭৪ জন।

ঢাকা-১৯ আসনে এবার ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

এরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু (ধানের শীষ), জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দিলশানা পারুল (শাপলা কলি), লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চৌধুরী হাসান সারওয়ার্দী (ছাতা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ফারুক খান (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির মো. ইসরাফিল হোসেন সাভারী (আম), বাংলাদেশ মুসলিম লীগের মো. কামরুল (হারিকেন), জাতীয় পার্টির বাহাদুর ইসলাম (লাঙল) ও গণঅধিকার পরিষদের (জিওপি) শেখ শওকত হোসেন (ট্রাক)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত