ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেপ্তার এক

সিরাজগঞ্জে নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেপ্তার এক

বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী দুলাল হোসেনকে (৬৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

সে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মৃত বাহার আলীর ছেলে। র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দুপুরে ওই মহাসড়কে অভিযান চালায় র‌্যাব-১২ সদস্যরা।

এ সময় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে উল্লেখিত নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত