ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নির্বাচনি বিরোধে বিএনপি নেতার মাথা ন্যাড়ার অভিযোগে মামলা

নির্বাচনি বিরোধে বিএনপি নেতার মাথা ন্যাড়ার অভিযোগে মামলা

জাতীয় সংসদ নির্বাচনকে কন্দ্র করে ময়মনসিংহের গৌরীপুরে এক বিএনপি নেতাকে শারীরিকভাবে নির্যাতন ও জোরপূর্বক মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে।

গত বুধবার দুপুরে পৌর শহরের ২ নম্বর রেলক্রসিং সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আবদুল মান্নান তালুকদার উপজেলা বিএনপির একজন সদস্য। তার অভিযোগ, নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের (ঘোড়া প্রতীক) পক্ষে কাজ করায় তাকে এভাবে অপদস্থ করা হয়েছে। এ ঘটনায় পৌর কৃষক দলের সভাপতি কাজিয়েল হাজাত শাহী মুনশী ও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। মান্নান তালুকদারের ভাষ্য অনুযায়ী, বুধবার তিনি সিএনজিচালিত অটোরিকশায় ময়মনসিংহ শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় রেলক্রসিং এলাকায় তার গাড়ি থামলে কয়েকজন তাকে জোরপূর্বক নামিয়ে পাশের একটি সেলুনে নিয়ে গিয়ে মাথা ন্যাড়া করে দেয়। এবং ঘটনাস্থলে উপস্থিত লোকজনদেরকে ডেকে এনে তাকে প্রকাশ্যে অপমান করে বলেও অভিযোগ করে তিনি। তিনি আরও বলেন দীর্ঘদিন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ছিলাম। বিভিন্ন সময় মামলা-হামলার মুখোমুখি হয়েছি। কিন্তু এ ধরনের লাঞ্ছনার শিকার কখনও হইনি। আমার একমাত্র ‘অপরাধ’ ছিল একটি প্রতীকের পক্ষে কাজ করা। অভিযোগের বিষয়ে অভিযুক্ত কাজিয়েল হাজাত শাহী মুনশী বলেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। একটি পক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে তার নাম জড়াচ্ছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মীর ওপর এমন আচরণ অগ্রহণযোগ্য এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ময়মনসিংহ জেলা কৃষক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ জানান, বিষয়টি সংগঠনের কেন্দ্রীয় নেতাদেরকে অবহিত করা হয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আলোকিত বাংলাদেশকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন ঘটনার ব্যাপারে একজনকে আসামী করে বাকীদের অজ্ঞাত নামা দিয়ে মামলা হয়েছে। অপরাধীকে আটক করতে অভিযান শুরু করে দিয়েছি। আমজনতা বলছে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত