ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

গড়াই নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

গড়াই নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

কুষ্টিয়ায় অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার সকাল ৯টায় শহরতলীর মঙ্গলবাড়ীয়া বাঁধ এলাকায় গড়াই নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে লাশটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

ঈশ্বরদী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম জানান, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যার রহস্য জানা যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত