ঢাকা বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নদী থেকে মাটি বিক্রির অভিযোগে জরিমানা

নদী থেকে মাটি বিক্রির অভিযোগে জরিমানা

ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদের তীর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে সাদ্দাম হোসেন নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে তাকে দেওয়া হয়েছে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড। দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন (৩০) উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের শরীফ হোসেনের ছেলে।

গতকাল শনিবার দুপুরে উপজেলার খালিশপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। অভিযানের সময় দুটি ট্রাকভর্তি মাটি জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কপোতাক্ষ নদের পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ। ঘটনাস্থলে গিয়ে তারা সাদ্দাম হোসেনকে হাতেনাতে আটক করেন এবং দুটি ট্রাকভর্তি মাটি জব্দ করেন।

পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(গ) ধারায় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ বলেন, নদীর তীর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য হুমকি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত