
নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ পরিষ্কার করতে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। গতকাল রোববার ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কর্মসূচির নেতৃত্ব দেন তিনি।
এমপি সাত্তার বলেন, হাসপাতাল সেবাকেন্দ্র হওয়ায় এর পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। নির্বাচনি ইসতেহার অনুযায়ী ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নতি করার সর্বাত্মক চেষ্টা চলছে বলেও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রায়হান বারীসহ কমপ্লেক্সের চিকিৎসক-কর্মচারী ও উপজেলা জামায়াতের নেতারা।